দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্টের শুরুটা হয় ১৯৭৩ সালের নির্বাচনের মধ্য দিয়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগবিরোধী প্রার্থীদের জিততে দেওয়া হয়নি। ভোটে কারচুপি, বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও ক্ষমতা এককেন্দ্রিক করার মধ্য দিয়ে কর্তৃত্ববাদী রাজনীতির পথ তৈরি হয়। আজ মঙ্গলবার ‘তিয়াত্তরের নির্বাচন: ভোট চুরির আওয়ামী মডেলের সূচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে।
রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে এ সেমিনারের আয়োজন করা হয়। আয়োজক ছিল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক সেমিনার সিরিজের তৃতীয় পর্ব এটি।প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান ছিলেন প্রধান বক্তা। তিনি বলেন, ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয় নিয়ে কোনো সংশয় ছিল না।
নির্বাচনের আগে সব সমীক্ষায় দলটি অন্তত ২৫০টি আসনে জিতবে বলে ধারণা করা হয়েছিল; কিন্তু এর পরও বিরোধী প্রার্থীদের জিততে দেওয়া হয়নি।
সূত্র: প্রথম আলো

সচিবালয়ে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক, দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি
সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে অভিযান
আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন পুলিশের এএসআই
এই বয়সেও গ্ল্যামারে আগুন ধরালেন সানি লিওন, দেখুন ছবিতে
নিজের মাকে গলা কেটে হত্যা করেছিলেন, তার কবরের পাশেই হলো শেষ ঠিকানা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন