সাউথ বাংলা ২৪
advertisement

নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
ফটো কার্ড প্রিন্ট

স্বাধীনতা সংগ্রামের জাতীয় চার নেতার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমন হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনীর শুরু হওয়ার কথা ছিল।জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে।

আজ বিকেল চারটায় ছিল ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মসজিদের মাইকে গ্রামবাসীকে ডেকে দোকানপাট ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের মাইকে গ্রামবাসীকে ডেকে দোকানপাট ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ... আজ হাইপারহাইড্রোসিস সচেতনতা দিবস, কখন বুঝবেন অতিরিক্ত ঘাম দুশ্চিন্তার কারণ আজ হাইপারহাইড্রোসিস সচেতনতা দিবস, কখন বুঝবেন অতিরিক্ত ঘাম দুশ্চিন্তার কারণ আবু খালেদ পাঠান পুরস্কার পেলেন আবিদ আনোয়ার ও মাসুম মাহমুদ আবু খালেদ পাঠান পুরস্কার পেলেন আবিদ আনোয়ার ও মাসুম মাহমুদ কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন, চিফ প্রসিকিউটর বললেন নিষেধাজ্ঞা ছিল না কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন, চিফ প্রসিকিউটর বললেন নিষেধাজ্ঞা ছিল না
advertisement

মসজিদের মাইকে গ্রামবাসীকে ডেকে দোকানপাট ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মসজিদের মাইকে গ্রামবাসীকে ডেকে দোকানপাট ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ভাঙচুর হওয়া দোকানপাট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকায়

কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে ১২টি দোকানঘর ভাঙচুর–লুটপাটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় অভিযোগ দিতে যেতে চাইলে ভুক্তভোগীদের বাড়িঘর অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযুক্ত সোনা মহলদার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সম্পত্তি কবরস্থানের। ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমিটি ভোগদখল করে আসছেন। এ কারণে কবরস্থান কমিটির সদস্যরাসহ তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ ক্ষুব্ধ হয়ে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছেন। তবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার সময় তিনি সংসদ সদস্যের বাসায় ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটখোলাপাড়া এলাকার মৃত খলিল দফাদারের ছয় ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন।

সম্প্রতি তাঁদের মধ্যে সুনারুল দফাদার ও শওকত দফাদার দেশে ফেরেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত
আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্র ও শনিবার (৩০ ও ৩১ অক্টোবর) আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে গবেষণালব্ধ ফলাফল বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন শেয়ার এবং প্রকৌশল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।শুক্রবার এসইইউ মাল্টিপারপাস হলে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ হাইপারহাইড্রোসিস সচেতনতা দিবস, কখন বুঝবেন অতিরিক্ত ঘাম দুশ্চিন্তার কারণ

আজ হাইপারহাইড্রোসিস সচেতনতা দিবস, কখন বুঝবেন অতিরিক্ত ঘাম দুশ্চিন্তার কারণ
হাতের তালু, পায়ের পাতা কিংবা বগল সব সময় ভিজে থাকে এমন হলে

৩ নভেম্বর হাইপারহাইড্রোসিস সচেতনতা দিবস। এ উপলক্ষে জেনে নেওয়া যাক, অতিরিক্ত ঘামের কারণ, লক্ষণ এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।ঘাম হওয়া শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। গরমে, ব্যায়াম করলে কিংবা মানসিক চাপে ঘাম হওয়াই স্বাভাবিক। ঘামের মাধ্যমে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু আবহাওয়া ঠান্ডা, শরীর বিশ্রামে, তবু ঘাম থামছে না! হাতের তালু, পায়ের পাতা কিংবা বগল সব সময় ভিজে থাকছে।

এমনকি ঘামের কারণে দৈনন্দিন কাজেও সমস্যা হচ্ছে। তাহলে বিষয়টি আর সাধারণ ঘাম হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এটি হতে পারে হাইপারহাইড্রোসিস।হাতের তালু, পায়ের পাতা কিংবা বগল সব সময় ভিজে থাকে এমন হলে আজ ৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয়েছে হাইপারহাইড্রোসিস সচেতনতা দিবস।

এ উপলক্ষে জেনে নেওয়া যাক, অতিরিক্ত ঘামের কারণ, লক্ষণ এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।হাইপারহাইড্রোসিস কীশরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যতটুকু ঘাম প্রয়োজন, তার চেয়ে বেশি ঘাম তৈরি হলে তাকে হাইপারহাইড্রোসিস বলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন