সাউথ বাংলা ২৪
advertisement

পাকিস্তানের কিনজা হাশমীকে ঘিরে কৌতূহল সিনেমাপাড়ায়, শাকিবের জুটি?

পাকিস্তানের কিনজা হাশমীকে ঘিরে কৌতূহল সিনেমাপাড়ায়, শাকিবের জুটি?
শাকিব খান ও কিনজা হাশমী
ফটো কার্ড প্রিন্ট

ইরিন জামান ছিলেন শাকিব খানের প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’র নায়িকা। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘রকস্টার–এ তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। মাঝের ২৭ বছরে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দেশ–বিদেশের ৭০ জনের বেশি নায়িকা। শুধু বাংলাদেশে নয়, কলকাতা, বলিউড এমনকি হলিউডের মডেল ও অভিনয়শিল্পীরাও হয়েছেন তাঁর সিনেমার নায়িকা। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী।

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছেন না ছবির পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই শাকিবের নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।শাকিব খানশাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’ মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিজেপি নেতাদের আপত্তিতে সরানো হলো দিয়া মির্জার ভিডিওটি, আদালতের অসন্তোষ বিজেপি নেতাদের আপত্তিতে সরানো হলো দিয়া মির্জার ভিডিওটি, আদালতের অসন্তোষ গুগলে বাঁধনকে নিয়ে কী খোঁজেন দর্শকেরা? গুগলে বাঁধনকে নিয়ে কী খোঁজেন দর্শকেরা? রুশোর মিউজিক্যাল ফিল্ম বানানোর কারণ রুশোর মিউজিক্যাল ফিল্ম বানানোর কারণ অনলাইনে সৌন্দর্য বিষয়ক সবকিছু অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয়: কানিজ আলমাস খান অনলাইনে সৌন্দর্য বিষয়ক সবকিছু অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয়: কানিজ আলমাস খান মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’ মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’
advertisement

কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২

কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২

রাজধানীর বনানী থানার কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেনের (২৫) ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

ইসরায়েলের বিরোধী দলের নেতারা নতুন সরকার গঠনের লক্ষ্যে অবিলম্বে জোট আলোচনা শুরু করতে একমত হয়েছেন। পাশাপাশি নতুন নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ গ্রহণের আগে সংসদীয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে

দেশে হামের সংক্রমণ ও রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ছয়জন। এ সময় নতুন করে ১ হাজার ৩১৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। সব মিলিয়ে রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ৪০০।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আজ প্রকাশিত স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩। উপসর্গ ও নিশ্চিত হামের রোগী মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।

তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন