করপোরেট চাকরির নিরাপদ জীবন ছেড়ে কমেডিয়ান হওয়ার স্বপ্ন দেখেছিলেন সুমুখী সুরেশ। কিন্তু মুম্বাইয়ে এসে বুঝেছিলেন, স্বপ্নের চেয়ে ব্যয়বহুল শহরের বাস্তবতা অনেক কঠিন। এখন নেটফ্লিক্সে নিজের প্রথম স্ট্যান্ডআপ কমেডি বিশেষ অনুষ্ঠান ‘হোমোনাল’ নিয়ে আলোচনায় তিনি। অনুষ্ঠানটি নিয়ে আলোচনার মধ্যেই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিনগুলোর কথা বলেছেন তিনি।
জানিয়েছেন, স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অর্থের টানাপোড়েন, অনিশ্চয়তা আর টিকে থাকার লড়াই কীভাবে তাঁর নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। মুম্বাইয়ে আসার সময়কার অভিজ্ঞতা বলতে গিয়ে সুমুখী বলেন, ‘অন্য সবার মতো আমাকেও সংগ্রাম করতে হয়েছে। সব সময়ই অর্থের টানাপোড়েন ছিল। কারণ, আমি কিছুটা অবাস্তব কল্পনার মধ্যেও ছিলাম। যখন মুম্বাইয়ে আসি, তখন আমার ব্যাংক হিসাবে মাত্র ৫০ হাজার রুপি (প্রায় ৬৭ হাজার টাকা) ছিল।
ভেবেছিলাম, এই টাকা দিয়ে তিন–চার মাস চলে যেতে পারব।
সূত্র: প্রথম আলো

সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
তাহসিফ হত্যা: দীপ-তরুণী মুখোমুখি জিজ্ঞাসাবাদ
চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল
দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন