সাউথ বাংলা ২৪
advertisement

বিচ্ছেদের ছয় বছর পর আবার বিয়ে করছেন গায়িকা, বললেন, ‘স্বামী কোটিপতি নন’

বিচ্ছেদের ছয় বছর পর আবার বিয়ে করছেন গায়িকা, বললেন, ‘স্বামী কোটিপতি নন’
রিমি টমি। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

প্রথম বিয়ের বিচ্ছেদের ছয় বছরের বেশি সময় পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা। ভিডিওতে রিমি বলেন, ‘আজ এমন একটি খবর জানাতে যাচ্ছি, যা আপনাদের অনেককেই আনন্দ দেবে।

আমি ঘুরে বেড়াতে এবং একা থাকতে ভালোবাসি। পরিবারের সবাই সব সময় আমার পাশে ছিলেন। তারপরও মনে হতো, জীবনে একজন জীবনসঙ্গীর অভাব রয়েছে। অবশেষে ২০২৬ সালে একজন মানুষের আগমন ঘটেছে আমার জীবনে।’কাকে বিয়ে করছেন রিমি?নতুন সঙ্গীর পরিচয় কিংবা নাম প্রকাশ করেননি রিমি। তবে জানিয়েছেন, তিনি কোনো তারকা নন। অভিনয় কিংবা গানের জগতের সঙ্গেও তাঁর কোনো সম্পর্ক নেই।

এমনকি তিনি কোটিপতিও নন।রিমি বলেন, ‘তিনি অভিনেতা নন, গায়ক নন, কোনো বিখ্যাত মানুষও নন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিনয়ের বাইরেও নিজের জন্য একটা জায়গা থাকা উচিত অভিনয়ের বাইরেও নিজের জন্য একটা জায়গা থাকা উচিত কোভিড থেকে কীভাবে নাচে অনুপ্রেরণা পেলেন অর্থী আহমেদ কোভিড থেকে কীভাবে নাচে অনুপ্রেরণা পেলেন অর্থী আহমেদ ব্যাচেলর পয়েন্টে কী কী করবে পাগলা সুজন ব্যাচেলর পয়েন্টে কী কী করবে পাগলা সুজন কেন বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গল্পকেই বেছে নিলেন আকাশ? কেন বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গল্পকেই বেছে নিলেন আকাশ? আশিকুর রহমান কেন বেশি বাজেট ছাড়া কাজ করতে চান না আশিকুর রহমান কেন বেশি বাজেট ছাড়া কাজ করতে চান না
advertisement

শাহরুখের সঙ্গে বলিউডে অভিষেক, সেই ৯ অভিনেত্রী কে কে?

শাহরুখের সঙ্গে বলিউডে অভিষেক, সেই ৯ অভিনেত্রী কে কে?

বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করার স্বপ্ন দেখেন অনেক অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অফিসার পদে চাকরির সুযোগ দিচ্ছে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা

অফিসার পদে চাকরির সুযোগ দিচ্ছে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) ‘অফিসার টু এসইও’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ১০ সিনেমা, সাফল্যের নেপথ্যে কী

সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ১০ সিনেমা, সাফল্যের নেপথ্যে কী
সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ১০ সিনেমা, সাফল্যের নেপথ্যে কী। কোলাজ

হলিউডে ব্লকবাস্টার সিনেমা তৈরির স্বপ্ন বহুদিনের। ১৯৭৫ সালে স্টিভেন স্পিলবার্গের জস সিনেমা উত্তর আমেরিকার বক্স অফিসে ১০ কোটি ডলারের বেশি আয় করে নতুন ইতিহাস গড়েছিল। সেই থেকে বড় বাজেটের সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য হয়ে ওঠে বক্স অফিসে বিপুল আয়। তবে একটি সিনেমা কীভাবে শতকোটি ডলারের ব্যবসা করে, সেই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই।

ফোর্বসের বিনোদনবিষয়ক লেখক টিম ল্যামারসের বিশ্লেষণ বলছে, সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর সাফল্যের পেছনে দুটি বিষয় বিশেষভাবে কাজ করেছে—দর্শকের সঙ্গে গল্পের সংযোগ এবং পরিচিত চরিত্র ও ফ্র্যাঞ্চাইজির আকর্ষণ। ৩০ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন, কীভাবে পরিচিত গল্প, জনপ্রিয় চরিত্র, আবেগ এবং দর্শনীয় নির্মাণশৈলী মিলে তৈরি হয়েছে একেকটি ব্লকবাস্টার।

সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ সিনেমা মুদ্রাস্ফীতির সঙ্গে টিকিটের দাম সমন্বয় না করে বিশ্বব্যাপী আয়ের হিসাবে সর্বকালের সেরা ১০ সিনেমার তালিকায় আটটি ছবির আয় ২০০ কোটি ডলারের বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন