তরুণ বয়সে টাইপ ২ ডায়াবেটিস শনাক্ত হলে জীবনযাপনে পরিবর্তন এনে রোগের রেমিশন সম্ভব। নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশেষ খাদ্যাভ্যাস ও ব্যায়ামে ছয় মাসে ৫৪ শতাংশ রোগীর উপশম হয়েছে।বিশ্বজুড়ে তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়ছে টাইপ ২ ডায়াবেটিস। সাধারণত এই রোগকে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা হিসেবে বিবেচনা করা হয়।
তবে নতুন এক গবেষণা বলছে, পরিকল্পিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের সমন্বয়ে অল্প বয়সে শনাক্ত হওয়া টাইপ ২ ডায়াবেটিসের রেমিশন সম্ভব। গবেষণায় দেখা গেছে, নিবিড় জীবনযাপন পরিবর্তন কর্মসূচি অনুসরণকারী ৫৪ শতাংশ অংশগ্রহণকারী মাত্র ছয় মাসে রেমিশন পেয়েছেন। বিপরীতে প্রচলিত চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে এ হার ছিল ৪ শতাংশ।গবেষণাটি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব ডায়াবেটিসের (EASD) বার্ষিক সভায় উপস্থাপন করা হয়।
পরে এটি প্রকাশিত হয় চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ—আমেরিকাস-এ।
সূত্র: প্রথম আলো

জেলহত্যা দিবস আজ
ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা
‘অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো কেউ বলেন না’
মানুষ কেন মাংস খেতে এত পছন্দ করে
আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন