প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ২৮টি বুক কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে রাউজান বন্ধুসভা। ‘অপেক্ষার আড্ডায় বইয়ের সভা’ নামে এসব বুক কর্নার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের চেম্বারে স্থাপন করা হচ্ছে। সেখানে প্রথমা প্রকাশনসহ বিভিন্ন প্রকাশনীর বই রাখা হবে। গত সপ্তাহে পাঁচটি বুক কর্নারের উদ্বোধন করা হয়েছিল।১ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত আরও ৫টি বুক কর্নার উদ্বোধন করা হয়েছে।
এর মধ্য দিয়ে ২৮টি কর্নারের মধ্যে ১০টি কর্নার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। দুপুরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আরও চারটি বেসরকারি হাসপাতালে এগুলো উদ্বোধন করা হয়।প্রথম আলোর ২৮ বছর পূর্তিতে রাউজানে ২৮টি পাঠাগার।প্রতিষ্ঠাবার্ষিকীর ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে রাউজান বন্ধুসভা এবার পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয়। বাকি ১৮টি পাঠাগার উপজেলার ১৪টি ইউপি কার্যালয় ও মানুষের সমাগমস্থলে নভেম্বর মাসজুড়ে স্থাপন করা হবে।
এর মধ্যে ১০টি পাঠাগারে প্রথমা প্রকাশনীর ৫০০-এর বেশি বই রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো

দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই
খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন
এক মাস আগে মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান, দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
১৭ শিক্ষকের কলেজের ১০ পরীক্ষার্থীর কেউই পাস করেননি
সন্ধ্যায় সারা দিনের খবর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন