৯ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দীর্ঘ এই সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন এই অভিনেত্রী। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। গতকাল ২৬ অক্টোবর শুটিংয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। টানা দুই দিনে নাটকটির শুটিং শেষ হয়েছে।
ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।‘অংশীদার’ নাটকের শুটিংয়ে তানিয়া বৃষ্টিপ্রায় ৯ মাস পর শুটিংয়ে ফিরে সহকর্মীদের আন্তরিকতায় আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি। অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ে সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করেছে। পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকেই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। সবার এই ভালোবাসা ও সহযোগিতা আমার চোখে পড়েছে।
দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে।
সূত্র: প্রথম আলো

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
শ্রমিক আন্দোলনে ঢুকে ‘পলাতক অপশক্তির’ অস্থিরতা সৃষ্টির প্রমাণ এসেছে: মাহদী আমিন
দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ
অচল রেডিও সচল করে পেতেন দুধ-কলা-মাছ
প্রেম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন