সাউথ বাংলা ২৪
advertisement

চবিতে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চবিতে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে চলার আহ্বান রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে চলার আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলায় বিহারী বগাসহ ৪ জন রিমান্ডে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলায় বিহারী বগাসহ ৪ জন রিমান্ডে সেন্টু হাজংয়ের ২০ বছরের ধান সাধনা সেন্টু হাজংয়ের ২০ বছরের ধান সাধনা সতর্কতা অ্যাপ হ্যাক করে পারমাণবিক হামলার গুজব ছড়াল হ্যাকাররা সতর্কতা অ্যাপ হ্যাক করে পারমাণবিক হামলার গুজব ছড়াল হ্যাকাররা মেঘনা নদীতে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে নৌযাত্রীরা মেঘনা নদীতে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে নৌযাত্রীরা
advertisement

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশের ভ্যানে আগুন দেওয়া হয়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সোমবার আবারও রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে দেড় শতাধিক কারখানায়। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

এ ঘটনায় সাংবাদিকসহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন।পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধআজ সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন।

এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের চিত্রঅন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হতাশার কিছু নেই, আরও যত্নবান হলেই হবে ভালো ফলাফল

হতাশার কিছু নেই, আরও যত্নবান হলেই হবে ভালো ফলাফল
এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছেন পরীক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়াকে বিপর্যয় হিসেবে দেখছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তাঁর মতে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে মূল্যায়ন ও জবাবদিহির ক্ষেত্রে যে পরিবর্তন আনা হচ্ছে, তার সাময়িক প্রভাব পড়েছে পাসের হারে।

তবে আগামী পরীক্ষাগুলোতে পাসের হার বাড়বে বলে তিনি আশাবাদী।গত শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ ও করণীয় বিষয়ে এক প্রতিক্রিয়ায় উপাচার্য এ কথা বলেন। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফলাফলে পাসের হার কমা প্রসঙ্গে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘এইচএসসি পরীক্ষায় যে ফলাফল হয়েছে, সেটিকে আমি ফল বিপর্যয় মনে করি না।

এটাকে স্বাভাবিক ফলাফলই বলব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিক আন্দোলনে ঢুকে ‘পলাতক অপশক্তির’ অস্থিরতা সৃষ্টির প্রমাণ এসেছে: মাহদী আমিন

শ্রমিক আন্দোলনে ঢুকে ‘পলাতক অপশক্তির’ অস্থিরতা সৃষ্টির প্রমাণ এসেছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

সহিংসতা, ভাঙচুর ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।সতর্ক করে দিয়ে মাহদী আমিন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না।আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান মাহদী আমিন।আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, আগুন, দুজন আটকপোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যেই একটি মহল শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন আরও লেখেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে তাঁদের মধ্যে অনুপ্রবেশ করে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির তথ্যপ্রমাণ ইতিমধ্যে উঠে এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন