ভোক্তাদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে চাঁদপুরের হাজীগঞ্জে নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ভোক্তাদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে চাঁদপুরের হাজীগঞ্জে নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সোমবার আবারও রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে দেড় শতাধিক কারখানায়। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
এ ঘটনায় সাংবাদিকসহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন।পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধআজ সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন।
এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের চিত্রঅন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।
সূত্র: প্রথম আলো
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়াকে বিপর্যয় হিসেবে দেখছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তাঁর মতে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে মূল্যায়ন ও জবাবদিহির ক্ষেত্রে যে পরিবর্তন আনা হচ্ছে, তার সাময়িক প্রভাব পড়েছে পাসের হারে।
তবে আগামী পরীক্ষাগুলোতে পাসের হার বাড়বে বলে তিনি আশাবাদী।গত শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ ও করণীয় বিষয়ে এক প্রতিক্রিয়ায় উপাচার্য এ কথা বলেন। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফলাফলে পাসের হার কমা প্রসঙ্গে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘এইচএসসি পরীক্ষায় যে ফলাফল হয়েছে, সেটিকে আমি ফল বিপর্যয় মনে করি না।
এটাকে স্বাভাবিক ফলাফলই বলব।
সূত্র: প্রথম আলো
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
সহিংসতা, ভাঙচুর ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।সতর্ক করে দিয়ে মাহদী আমিন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না।আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান মাহদী আমিন।আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, আগুন, দুজন আটকপোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যেই একটি মহল শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন আরও লেখেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে তাঁদের মধ্যে অনুপ্রবেশ করে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির তথ্যপ্রমাণ ইতিমধ্যে উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন