ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন। ভারত ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন আশাবাড়ি গ্রামে ক্ষুব্ধ বাসিন্দারা বিএসএফের একটি গাড়িও ভাঙচুর করেন। এ ঘটনায় এ পর্যন্ত তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার চোরাচালানের সন্দেহে বিএসএফ সদস্যরা স্থানীয় এক ব্যক্তিকে আটক করে নির্যাতন করেন।
নির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে পেটানো হয় বলে অভিযোগ ওঠে। মারধরের ফলে ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। এর প্রতিবাদে গ্রামবাসী সড়ক অবরোধ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সময় বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার এক কর্মকর্তাসহ বাহিনীর সদস্যরা একটি গাড়িতে করে অবরোধস্থলে পৌঁছান। তখন উত্তেজিত জনতা লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাঁদের ওপর চড়াও হয়।হামলায় বিএসএফের অন্তত তিন সদস্য আহত হন।
এ সময় উত্তেজিত জনতা বিএসএফের গাড়ি ভাঙচুর করে এবং সদস্যদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
সূত্র: প্রথম আলো

প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃঞ্জাঙ্গ গভর্নর, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন য...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের ভরাডুবি
যুক্তরাষ্ট্রে সিনেটের পর প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয়
সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন