সাউথ বাংলা ২৪
advertisement

অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
র‍্যাপার ইয়াং হং-ওন
ফটো কার্ড প্রিন্ট

বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় পরকীয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ কোরিয়ার র‍্যাপার ইয়াং হং-ওনের বিরুদ্ধে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্ত্রী মডেল ওন হিউন-জুর সঙ্গে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন তিনি। এ ঘটনায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।গত ১৮ অক্টোবর বিয়ে করেন ইয়াং হং-ওন ও ওন হিউন-জু। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা।

২০২৪ সালে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান।বিয়ের পাঁচ দিন পরই ইয়াং হং-ওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অন্য এক নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। ইয়াংয়ের সংস্থা এপি অ্যালকেমি ওই নারীর সঙ্গে তাঁর মোটেলে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তবে তাঁদের মধ্যে কোনো অনৈতিক শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করে সংস্থাটি।

এক অভিযোগকারী অর্থ দাবি করেছিলেন এবং মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করে তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে
advertisement

দায়িত্ব শেষ, দপ্তর ছাড়লেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

দায়িত্ব শেষ, দপ্তর ছাড়লেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের চিঠিতে দায়িত্ব শেষ হওয়ার ৮ দিন পর নিজের দপ্তর ছাড়লেন রাকসুর ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন

ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, নিরপেক্ষ মজুরি বোর্ড–সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে।

এতে শ্রমিক, পোশাকশিল্প ও দেশের স্বার্থ রক্ষা হবে।আজ বুধবার রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।মজুরি বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেখানে যাঁরা শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন, তাঁরা সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলাপ–আলোচনার মাধ্যমে সবার জন্য একটি গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি সুনিশ্চিত করবেন।’মাহদী আমিন জানান, মজুরি বোর্ড গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় বৈঠকের ঘোষণাও দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন