সাউথ বাংলা ২৪
advertisement

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়
বাংলাদেশ দলের অনুশীলনে মোস্তাফিজুর রহমান। ছবিটি ১০ অক্টোবর, ২০২৬–এ তোলা
ফটো কার্ড প্রিন্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের অভিষেক ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। মোস্তাফিজকে সমর্থন দিতে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে চালু করা হয়েছে ‘দ্য ফিজ বে’।

থাকছে টিকিট কেনায় ছাড়।মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের আগমন উদ্‌যাপনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১ ও ১৬ জানুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘দ্য ফিজ বে’ নামের এই উদ্যোগের লক্ষ্য, মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিকে এক জায়গায় এনে প্রিয় ক্রিকেটারকে সমর্থন জানানো।শুধু বিশেষ গ্যালারিই নয়, টিকিটেও থাকছে ছাড়।

রেনেগেডসের ঘোষণা অনুযায়ী, ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।মোস্তাফিজও বিগ ব্যাশে প্রথমবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’ ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’
advertisement

ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন

ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, নিরপেক্ষ মজুরি বোর্ড–সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে।

এতে শ্রমিক, পোশাকশিল্প ও দেশের স্বার্থ রক্ষা হবে।আজ বুধবার রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।মজুরি বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেখানে যাঁরা শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন, তাঁরা সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলাপ–আলোচনার মাধ্যমে সবার জন্য একটি গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি সুনিশ্চিত করবেন।’মাহদী আমিন জানান, মজুরি বোর্ড গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় বৈঠকের ঘোষণাও দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে

কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
কিআড্ডা ১১৪

২৮ নভেম্বর শনিবার বিকাল ৩.০০টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত হবে এ মাসের অফলাইন সাধারণ সভা। সভায় অংশ নিতে তোমাকে পূরণ করতে হবে নিচের ফরমটি। ফরম পূরণের আগের অবশ্যই মিটিংয়ে অংশগ্রহণ করার নিয়মগুলো পড়ে নিতে হবে। সভায় অংশগ্রহণের জন্য তুমি নির্বাচিত হলে সভার দুদিন আগে (বৃহস্পতিবার) থেকে সভার দিন (শনিবার) সকালের মধ্যে যেকোনো সময় তুমি একটি এসএমএস পাবে। শুধু নির্বাচিতরাই সভায় অংশ নিতে পারবে।

কিশোর আলোর নভেম্বর সংখ্যা ছাড়া সভাকক্ষে প্রবেশ করা যাবে না। অফলাইন মিটিংয়ে অংশগ্রহণ করার নিয়ম জেনে নাও১. যারা আগে কিআর মিটিংয়ে অংশ নিয়েছ কিংবা নাওনি, তারা সবাই অবশ্যই নিচের ফরমটি পূরণ করবে। এই ফরমের তথ্যগুলো শুধু এবারের মিটিংয়ে আসার জন্য তোমার রেজিস্ট্রেশন হিসেবে গণ্য হবে। মিটিং কক্ষে ঢোকার আগে এই ফরম থেকে পাওয়া তথ্য অনুযায়ী তোমার নাম ভলান্টিয়ারদের কাছে দেওয়া থাকবে।

নামের পাশে স্বাক্ষর করে কক্ষে ঢুকতে হবে।২. মিটিংয়ে মানিব্যাগ ও পার্স ব্যাতীত কোনো প্রকার ব্যাগ আনা যাবে না।৩. ২.৪৫ মিনিটের মধ্যে সবাই উপস্থিত থাকবে, ৩.০০ টায় মিটিং শুরু হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা।

এতে চাপে পড়তে পারেন ট্রাম্প–ঘনিষ্ঠ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক, ট্রাম্প পরিবারের সঙ্গে ফিফার আর্থিক লেনদেন এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে তদন্তে নেমেছিলেন ডেমোক্র্যাটরা।এত দিন কংগ্রেসে সংখ্যালঘু দল হওয়ায় ইনফান্তিনোকে জিজ্ঞাসাবাদের জন্য বাধ্য করার ক্ষমতা ছিল না তাদের।

এখন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় সেই ক্ষমতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাট পার্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন