সাউথ বাংলা ২৪
advertisement

নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি
ফটো কার্ড প্রিন্ট

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরীমনি এখন কী করবেন পরীমনি এখন কী করবেন থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল
advertisement

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অভিবাসন মানে কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আন্দোলনরত পোশাকশ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। আপনারা কারখানায় ফিরে যান এবং কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন।মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় কান দেওয়া যাবে না।

আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হবে। তবে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর সচিবালয়ে আজ বুধবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব আবদুর রহমান তরফদার, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার, তাসলিমা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত আ.লীগ, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ

যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত আ.লীগ, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের সময় যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত সরকার, এখন বিএনপি যেকোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূত দেখে। এ কথা বলে আন্দোলনের ন্যায্যতাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে।

কিন্তু পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক একটি আন্দোলন।আজ বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

গাজীপুরে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত গায়েবানা জানাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত নেতা–কর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের স্মরণে গায়েবানা জানাজার শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যক্কারজনক হামলা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন