সাউথ বাংলা ২৪
advertisement

মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন

মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন
বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে
ফটো কার্ড প্রিন্ট

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকেঅভিনয়জীবনের শুরুতে প্রথম পারিশ্রমিকের অঙ্কটা হয়তো খুব বড় ছিল না, কিন্তু অনেক তারকার কাছে সেই উপার্জন আজও বিশেষ স্মৃতি। সেই স্মৃতি এখনো যত্নে রেখে দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নাটক থেকে তিনি এখন সিনেমার নায়িকা। সময়ের সঙ্গে তাঁর পরিচিতি ও কাজের পরিধি বেড়েছে; তবে শুরুর সেই দিনগুলোর কথা ভোলেননি অনেকেই।

মিমের প্রথম পারিশ্রমিকের গল্প দেখে নিতে পারেন।বিদ্যা সিনহা মিমের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। তবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়ার আগে তাঁর জীবনে আসে এক বিশেষ অভিজ্ঞতা—প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় নাটকে অভিনয়। সে নাটক থেকেই আসে প্রথম পারিশ্রমিক। সেই নাটকের জন্য সম্মানী পেয়েছিলেন পাঁচ হাজার টাকা।

মিম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের কাছ থেকে পাওয়া প্রথম সম্মানীর টাকা তিনি এখনো যত্ন করে রেখে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি পরীমনি এখন কী করবেন পরীমনি এখন কী করবেন থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান
advertisement

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়
রিদওয়ানুল হক

রিদওয়ানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সংবিধান পরিবর্তন, সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধানের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনজুরুল ইসলামচব্বিশের গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশে একটি বহুল আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল সংবিধান।

তখন কেউ কেউ সংবিধান বাতিল বা নতুন করে সেটা লেখার কথাও বলেছিলেন। সেই চিন্তাটা কি উচ্চাভিলাষী ছিল?রিদওয়ানুল হক: হ্যাঁ, বাস্তবতার দিক থেকে অল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের একটি সংবিধানকে সম্পূর্ণ বদলে দেওয়ার চিন্তা উচ্চাভিলাষী ছিল। সংবিধান সংস্কার কমিশনের কেউ কেউ ব্যাপক পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু ১৯৭২ সালে প্রণীত একটি সংবিধান এত বছর পরে এসে সম্পূর্ণ বদলে দেওয়া সহজ নয়; তার প্রয়োজনও নেই।তবে সংস্কার অবশ্যই হতে পারত।

ন্যূনতম কিছু বিষয়ে আমরা এমন একটি ঐকমত্যে পৌঁছাতে পারতাম, যেখানে বড় ধরনের বিরোধ থাকত না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি

কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি
ডাকাতি

কুমিল্লার মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ও টাকা লুটের ঘটনায় ইদ্রিস মিয়া (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আজ বুধবার বিকেলে এসআরবি-১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, ইদ্রিস মিয়া আন্তজেলা ডাকাত দলের সরদার।

তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর চৌমুহনী এলাকার মৃত হেকিম আবদুল মান্নানের ছেলে। তাঁকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি সূত্র জানায়, গত সোমবার রাতে মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর থেকে রামচন্দ্রপুরগামী সড়কে ডাকাতির ঘটনাটি ঘটে।

লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাটের আড়ত থেকে ইলিশ মাছ কিনে পিকআপে করে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন