সাউথ বাংলা ২৪
advertisement

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া
গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়ার তিন বড় কোম্পানি হুন্দাই, হানওয়া ও স্যামসাং। দেশটির সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) আলোচনা শেষে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরকালে হুন্দাই গ্লোভিস, হানওয়া ওশান ও স্যামসাং ইলেকট্রনিকসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে, 
বললেন বিজিএমইএর সভাপতি মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে, বললেন বিজিএমইএর সভাপতি বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল
advertisement

কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক

কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক

বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া অবশেষে পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তাঁরা পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগের পর আজ মঙ্গলবার মো. রফিকুল ইসলাম এবং এস এম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই দিন প্রিমিয়ার ব্যাংকে আরও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে এই দুজনের সম্পৃক্ততা উঠে এলে তাঁদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনোদন পার্কে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য

বিনোদন পার্কে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য

ঢেঁকি, কুপি, হারিকেন, কলের গান থেকে শুরু করে গ্রামীণ জীবনের বহু অনুষঙ্গ নিয়ে ব্যতিক্রম এক সংগ্রহশালা গড়ে তুলেছেন আদিল ফকির

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বছর ধরে একসঙ্গে থাকেন ৬ ভাই

বছর ধরে একসঙ্গে থাকেন ৬ ভাই

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-কলহের খবর প্রায়ই শোনা যায়। সম্পত্তির ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন