সাউথ বাংলা ২৪
advertisement

রুশোর মিউজিক্যাল ফিল্ম বানানোর কারণ

রুশোর মিউজিক্যাল ফিল্ম বানানোর কারণ
ফটো কার্ড প্রিন্ট

মেরিল ক্যাফে লাইভ”-এ “রকস্টার” মেকিং-এর ভাবনা শোনালেন নির্মাতা রুশো। সেই সঙ্গে জানালেন পর্দার বাইরের শাকিব খান আসলে কেমন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক নিখাঁদ প্রেমের জন্য আজও মন কাঁদে এক নিখাঁদ প্রেমের জন্য আজও মন কাঁদে একসময় হাতে কাজই ছিল না একসময় হাতে কাজই ছিল না ডাম্পলিং স্যুপের রেসিপি ডাম্পলিং স্যুপের রেসিপি ‘রকস্টার’-এ দেশীয় শিল্পীদেরই অগ্রাধিকার দিই’ ‘রকস্টার’-এ দেশীয় শিল্পীদেরই অগ্রাধিকার দিই’ পর্দার বাইরের শাকিব খান কেমন? পর্দার বাইরের শাকিব খান কেমন?
advertisement

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত
‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ মেলায় কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরে।অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল।

বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল

১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল
কেন্ডাল জেনার। রয়টার্স

রিয়েলিটি শোর পরিচিত মুখ থেকে বিশ্বের অন্যতম সফল মডেল—কেন্ডাল জেনারের উত্থান যেন বিনোদনজগতের এক আলাদা গল্প। কার্ডাশিয়ান পরিবারের সদস্য হিসেবে পরিচিতি পেলেও নিজের ক্যারিয়ার গড়েছেন ফ্যাশন–দুনিয়ায়। বিশ্বের নামী সব ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‍্যাম্পে হেঁটেছেন, হয়েছেন প্রসাধনী ও ফ্যাশন প্রতিষ্ঠানের মুখ। ব্যক্তিগত জীবন, প্রেমের সম্পর্ক, বিজ্ঞাপন নিয়ে বিতর্ক—সব মিলিয়ে তাঁকে ঘিরে কৌতূহলের শেষ নেই।

আজ ৩ নভেম্বর কেন্ডাল জেনারের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্ম তাঁর। ৩১ বছরে পা রাখা এই মডেলের জীবন ও সাফল্যের গল্প একদিকে যেমন পরিশ্রমের, অন্যদিকে তেমনি তারকাখ্যাতি, পারিবারিক পরিচিতি ও বিতর্কেরও।ক্যামেরার সামনে শৈশব, স্বপ্ন ছিল মডেল হওয়ার কেন্ডালের বাবা ক্যাটলিন জেনার (আগে পরিচিত ছিলেন ব্রুস জেনার নামে) অলিম্পিকের স্বর্ণপদকজয়ী অ্যাথলেট।

মা ক্রিস জেনার যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একসময়ের রাজনৈতিক মিত্ররা এখন প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশি কমিউনিটিতেও বিপুল আগ্রহ

একসময়ের রাজনৈতিক মিত্ররা এখন প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশি কমিউনিটিতেও বিপুল আগ্রহ
লস অ্যাঞ্জেলেসের বর্তমান মেয়র কারেন বাস (বাঁয়ে) এবং তাঁর মূল প্রতিদ্বন্দ্বী সিটি কাউন্সিল সদস্য নিথিয়া রামান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচন আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। নির্বাচনে মুখোমুখি হয়েছেন বর্তমান মেয়র কারেন বাস এবং সিটি কাউন্সিলের চতুর্থ ডিস্ট্রিক্টের সদস্য নিথিয়া রামান। একসময় রাজনৈতিক মিত্র থাকলেও এবার মেয়র পদে দুজনের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে শহরের রাজনীতিতে তীব্র আলোচনা ও উৎসাহ তৈরি হয়েছে।

একদিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার কথা তুলে ধরছেন কারেন বাস। অন্যদিকে শহরের মৌলিক সেবা, আবাসন, গৃহহীনতা মোকাবিলা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন নিথিয়া রামান। নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে দুই প্রার্থীর সমর্থন প্রায় সমান দেখা গেছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে জোর প্রচার চালিয়েছেন তাঁরা।

বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয়, গৃহহীন মানুষের সংখ্যা, পুলিশের ভূমিকা, নগরের অবকাঠামো, দাবানলের পর পুনর্গঠন এবং ২০২৮ সালের অলিম্পিক আয়োজন—সবকিছুই নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন