জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে এক নম্বর উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির জ্যেষ্ঠ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব এম নাজমুল ইসলাম।
পরে কমিটির সব সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়।অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্পোর্টস অ্যালায়েন্সকে ‘স্বাধীন সংগঠন’ হিসেবে উল্লেখ করেন।
সূত্র: প্রথম আলো

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির
আরজেএসসির নিবন্ধক ইমাম উদ্দীন, দুদকের দুই ডিজি নিয়োগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন