ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় আজ সোমবারও বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন।আজ সকালে সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল নয়টার পর থেকে অস্থিতিশীল হতে থাকে।
উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। দুপুর একটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ।
পরে দুজনকে আটক করা হয়।গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টাপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে কর্মবিরতি পালন করে নিউএইজ গ্রুপের কারখানার শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো

টাইসনের ধর্ষণ মামলা নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নবিদ্ধ ডকুমেন্টারি
রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন
এআইয়ের সহায়তায় লেখা গবেষণাপত্রের মালিক কে
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর ব...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন