সাউথ বাংলা ২৪
advertisement

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া
মস্কোর সারিৎসিনো জাদুঘর
ফটো কার্ড প্রিন্ট

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর তাকে আটক করা হয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।গতকাল রোববার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর রাশিয়ার নাগরিক।

এফএসবির ভাষ্য অনুযায়ী, সে টিকটকে মুখোশ ও সামরিক কায়দার পোশাক পরা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ করেছিল। ছবিতে তার হাতে একটি অস্ত্রও ছিল।সন্দেহভাজন কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। সে মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণের কয়েকটি ছবিও পোস্ট করেছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’এফএসবি জানিয়েছে, কিশোরটির বাড়িতে তল্লাশি চালিয়ে ছবিতে দেখা পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তার মুঠোফোন পরীক্ষা করে সন্ত্রাসী হামলা ও ব্যাপক হত্যাকাণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন
advertisement

চলতি বিজ্ঞপ্তিতে চাকরি পাবেন ৬ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

চলতি বিজ্ঞপ্তিতে চাকরি পাবেন ৬ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিতে হয় পুলিশ সদস্যেদের

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনপ্রক্রিয়া গত ৩০ অক্টোবর শেষ হয়েছে। আবেদন শেষ হলেও কতসংখ্যক কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পদসংখ্যার প্রকৃত হিসাব এবং নিয়োগের পরিকল্পনা স্পষ্ট করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০ হাজার নতুন পদ সৃষ্টির একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন নিয়োগ পেতে পারেন—এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুন মুনিরা প্রথম আলোকে বলেন, পুলিশে বর্তমানে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। অন্যদিকে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রস্তাবও পাঠানো হয়েছে।

অনুমোদনের প্রক্রিয়া বিবেচনা করে বর্তমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই ২ হাজার শূন্য পদ পূরণ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ

হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ
ফেলোশিপে অনলাইন ১২ মাসের প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষে তাদের মর্যাদাপূর্ণ লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। LEAD শব্দের পূর্ণরূপ হলো—Learn, Engage, Advance and Disrupt।

এই বিশেষ ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা।এই এক বছরের ফেলোশিপটি আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। প্রোগ্রামটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের জন্য উন্মুক্ত।

ফেলোশিপে অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা

আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা

সম্প্রতি সুদর্শনা বোরদোলাইয়ের ‘মাইগ্রেশন ও হেলথ’ শিরোনামের একটি গবেষণা প্রবন্ধ পড়েছি। সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। কীভাবে একজন সুস্থ মানুষ উন্নত জীবনের প্রত্যাশায় একটি উন্নত দেশে অভিবাসনের পর ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

এর পেছনে শুধু ব্যক্তিগত জীবনযাপন বা খাদ্যাভ্যাস দায়ী নয়; একই সঙ্গে কাজের পরিবেশ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বিচ্ছিন্নতা, স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতাসহ নানা কাঠামোগত সমস্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আমরা সাধারণত মনে করি, উন্নত দেশ মানেই উন্নত জীবন, ভালো খাবার, উন্নত চিকিৎসাব্যবস্থা, নিরাপদ আবাসন এবং সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়।

একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হলেই যে সেখানে বসবাসকারী প্রত্যেক মানুষের জীবনমান উন্নত হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন