রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে বিশেষায়িত ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের মামলায় তৌসিফ হাসান (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে তিনি ওয়ারীর বাসায় স্থাপিত কুশের ল্যাব পরিচালনা করতেন বলে তদন্তে উঠে এসেছে।
গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারী থানার র্যাংকিন স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে তৌসিফকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বলে জানিয়েছে ডিএনসি।ডিএনসির একটি সূত্র জানায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের বাসার সন্ধান পাওয়া যায়।
পরে সেখানে অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাব পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো

সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই
আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন
কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা
পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে
প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন