advertisement

১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা

১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা
সোনামণি সাহার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছে বিয়ের পর। স্টার জলসার সিরিয়াল ‘দেবী চৌধুরানী’তে অভিনয় করেই রাতারাতি পরিচিতি পেয়েছেন। আর সেই সঙ্গে সামনে আসে তাঁর বিয়ের খবর
ফটো কার্ড প্রিন্ট

পরিবারের ঠিক করা পাত্রকেই বিয়ে করেছিলেন মাত্র ১৮ বছর বয়সে। তবে সেই সংসার ভেঙে যায় চার বছরের মাথায়। টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিত পেয়েছেন বাঙালির কাছে। সহ–অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী সোনামণি সাহা আবার আলোচনায় বিগ বস বাংলার কারণে। সেখানে আরেক প্রতিযোগী রাজবীরের ‘ব্যাড টাচ’ নিয়ে কথা বলা, অভিনেত্রী সৃজলাকে স্বার্থপর বলাসহ নানা করণে প্রায় প্রতি সপ্তাহে আলোচনায়।

সেখানেই তিনি হাউসমেটদের সঙ্গে গল্পচ্ছলে জানিয়েছেন, এ বছরই আবার বিয়ে করতে চলেছেন। তবে কি ডিসেম্বরেই বিয়ে ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের প্রফুল্লর?সোনামণি সাহার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছে বিয়ের পর। স্টার জলসার সিরিয়াল ‘দেবী চৌধুরানী’তে অভিনয় করেই রাতারাতি পরিচিতি পেয়েছেন। আর সেই সঙ্গে সামনে আসে তাঁর বিয়ের খবর২০১৫ সালে পরিবারের সিদ্ধান্তেই কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন।

তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর২০১৮ সালে নতুন অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন স্টার জলসা চ্যানেলের ঘরের মেয়ে বলা চলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কখনো মনে হয়নি যে অন্য একটা দেশে কাজ করছি: সুস্মিতা চ্যাটার্জি কখনো মনে হয়নি যে অন্য একটা দেশে কাজ করছি: সুস্মিতা চ্যাটার্জি সাহসী দৃশ্যে বিতর্ক থেকে প্রেমের জন্য ঘরছাড়া, সিনেমার মতোই তাঁর জীবন সাহসী দৃশ্যে বিতর্ক থেকে প্রেমের জন্য ঘরছাড়া, সিনেমার মতোই তাঁর জীবন ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করেন হিনা ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করেন হিনা ছড়িয়ে পড়া ভিডিওতে অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, নেপথ্যে কী ছড়িয়ে পড়া ভিডিওতে অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, নেপথ্যে কী ভাবুক সম্রাট ভাবুক সম্রাট
advertisement

খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
নিহত হুমায়ুন কবির

খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।এ নিয়ে ১৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। এর আগে গতকাল শনিবার রাতে নগরের লবণচরা এলাকার সড়কের ওপর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছিল।

পুলিশের ভাষ্য, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যার পর সড়কে লাশ ফেলে যায়।নিহত হুমায়ুন নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান তাঁর (হুমায়ুন) দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন।খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ পড়ে ছিল সড়কের ওপরস্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের রেস্তোরাঁয় বসে ছিলেন হুমায়ুন।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজপথ কাউকে ‘মৌরসি পাট্টা’ দেওয়া হয়নি যে আমরা চুপ করে বসে থাকব: রিজভী

রাজপথ কাউকে ‘মৌরসি পাট্টা’ দেওয়া হয়নি যে আমরা চুপ করে বসে থাকব: রিজভী
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ১ নভেম্বর ২০২৬

বিরোধী রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক কর্মসূচি ও একের পর এক আলটিমেটামের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, নির্যাতন ও অসংখ্য নেতা-কর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘রাজপথ বা আন্দোলনের মাঠ কাউকে মৌরসি পাট্টা (পুরুষানুক্রমে ভোগ দখলের বন্দোবস্ত) দেওয়া হয়নি যে আপনারা একের পর এক উসকানি দেবেন আর আমরা চুপ করে বসে থাকব।’ আজ রোববার পুরান ঢাকার আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই হুঁশিয়ারি দেন।

যাঁরা অতীতে স্বৈরাচারের কাছে নতজানু হয়েছিলেন এবং নিজেদের বিকিয়ে দিয়েছিলেন, তাঁদের মুখে এখন বিপ্লবের কথা মানায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসর

পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী কাব্যোপন্যাস ‘সোজন বাদিয়ার ঘাট’। এটি গ্রামবাংলার প্রকৃতি, লোকজ সংস্কৃতি, সামাজিক বাস্তবতা, মানুষের পারস্পরিক সম্পর্ক এবং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য সাহিত্যিক উপস্থাপন। ১৯৩৩ সালে প্রকাশিত কাব্যোপন্যাসটি পাঠককে এমন এক গ্রামীণ জনপদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেখানে প্রকৃতি ও মানুষের জীবন একে অপরের পরিপূরক।বইটি গ্রামবাংলার প্রকৃতির জীবন্ত চিত্রায়ণ।

নদী, খাল, বিল, সবুজ মাঠ, ফসলের খেত, গাছপালা, পাখির ডাক, মেঠোপথ কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা—প্রতিটি বিষয় লেখক এমন মমতা ও নৈপুণ্যের সঙ্গে তুলে ধরেছেন, যেন পাঠক বইয়ের পৃষ্ঠা ছেড়ে বাস্তবেই কোনো গ্রামীণ জনপদে উপস্থিত হয়েছেন। প্রকৃতি এখানে নিছক সৌন্দর্যের উপাদান, মানুষের জীবন, অনুভূতি ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।কাব্যোপন্যাসটির মূল কাহিনি আবর্তিত হয়েছে সোজন ও দুলীকে ঘিরে।

ভিন্ন ধর্মীয় পরিচয়ের হয়েও তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন