advertisement

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক শামীমা সুলতানা
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক শামীমা সুলতানা। আজ রোববার বেলা তিনটায় তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন এই সদস্যকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নবনিয়োগপ্রাপ্ত হয়ে তিনি পিএসসির এই সদস্য পদে দায়িত্ব গ্রহণ করলেন।ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিশনের অন্যান্য সদস্য, পিএসসি সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায় মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায় ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু ১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস ১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস চুয়েটে আবার শাটডাউন কাল, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি চুয়েটে আবার শাটডাউন কাল, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি
advertisement

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর
রাশেদ আল মাহমুদ তিতুমীর

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনীতি যাতে চাপে না পড়ে, সে জন্য বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার। এ কাজে যুক্ত করা হচ্ছে পাঁচ পক্ষকে। পক্ষগুলো হলো—জনগণ, বেসরকারি খাত, জাতিসংঘ, উন্নয়ন সহযোগী ও বহুপক্ষীয় উন্নয়ন জোট। বাড়তি তিন বছরকে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন রপ্তানি বাজার তৈরির সুযোগ হিসেবে সরকার কাজে লাগাতে চায়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এলডিসি থেকে উত্তরণ হয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তবে এ রূপান্তর হতে হবে টেকসই।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এলডিসিভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায়

মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায়
গ্রেপ্তারের পর খন্দকার আবদুল হাফিজকে আদালতে হাজির করা হয়। ১ নভেম্বর ২০২৬

সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা, অর্থ সংগ্রহ ও সহিংস ডিজিটাল কনটেন্ট প্রচারের অভিযোগে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া ও কাজী গুলশান আরার বিরুদ্ধে করা মামলায় আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) খন্দকার আবদুল হাফিজকে (৫৬) গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার বিকেলে হাফিজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার খন্দকার আবদুল হাফিজ অন্যান্য আসামির সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু

ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় দেশে ‘ই-পারিবারিক আপিল আদালত ৩’ ও নতুন ‘ই-পারিবারিক আদালত ১৪’ চালু হয়েছে। এ আদালতের কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বিচারপ্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর এবং ন্যায়বিচারে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ই-পারিবারিক আপিল আদালত ৩’ এবং নতুন ‘ই-পারিবারিক আদালত ১৪’। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আদালতের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতার প্রশংসা করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানসহ বিচারক, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তারা।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ রাশেদ হায়দার নূরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিয়াদুজ্জামান এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন