সাউথ বাংলা ২৪
advertisement

ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯

ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯
বিএসএফ সদস্যরা
ফটো কার্ড প্রিন্ট

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন। ভারত ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন আশাবাড়ি গ্রামে ক্ষুব্ধ বাসিন্দারা বিএসএফের একটি গাড়িও ভাঙচুর করেন। এ ঘটনায় এ পর্যন্ত তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার চোরাচালানের সন্দেহে বিএসএফ সদস্যরা স্থানীয় এক ব্যক্তিকে আটক করে নির্যাতন করেন।

নির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে পেটানো হয় বলে অভিযোগ ওঠে। মারধরের ফলে ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। এর প্রতিবাদে গ্রামবাসী সড়ক অবরোধ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সময় বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার এক কর্মকর্তাসহ বাহিনীর সদস্যরা একটি গাড়িতে করে অবরোধস্থলে পৌঁছান। তখন উত্তেজিত জনতা লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাঁদের ওপর চড়াও হয়।হামলায় বিএসএফের অন্তত তিন সদস্য আহত হন।

এ সময় উত্তেজিত জনতা বিএসএফের গাড়ি ভাঙচুর করে এবং সদস্যদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃঞ্জাঙ্গ গভর্নর, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃঞ্জাঙ্গ গভর্নর, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন য... যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের ভরাডুবি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের ভরাডুবি যুক্তরাষ্ট্রে সিনেটের পর প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয় যুক্তরাষ্ট্রে সিনেটের পর প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয় সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র...
advertisement

কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

কংগ্রেস হাতছাড়া, বড়
ধাক্কা খেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন জরিপ যে আভাস দিয়েছিল, ভোটের ফলাফলে সেটাই নিশ্চিত হলো। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাতছাড়া হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের বিদ্বেষ ছড়ানো, বিভেদ সৃষ্টিসহ নানা অপকৌশলের পরও ডেমোক্রেটিক পার্টির পক্ষে রায় দিয়েছেন মার্কিন জনগণ।

ডেমোক্র্যাটদের এই জয়ের মধ্য দিয়ে পরিষ্কার হলো, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছর সহজ হবে না ট্রাম্পের জন্য।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে বলা হয় প্রেসিডেন্টের প্রথম দুই বছরের কাজ নিয়ে জনগণের মূল্যায়ন। ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি, দুর্নীতির অভিযোগসহ নানা বিষয় ঘিরে জন-অসন্তোষ যে এই মূল্যায়নে বড় প্রভাব ফেলবে, তা বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান ও বিশ্লেষকেরা আগে থেকেই বলে আসছিলেন।

বেশির ভাগ জরিপে বলা হচ্ছিল, কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন

কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন

আল্লাহ-তাআলা মানুষের স্রষ্টা। তিনি জানেন, মানুষের জন্য কোন বিধান কখন কল্যাণকর ও কোন পরিস্থিতিতে কেমন দিকনির্দেশনা উপযোগী। একসময় কার্যকর কোনো বিধানের স্থলে পরবর্তী ওহির মাধ্যমে অন্য বিধান আসার মধ্যে গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে। এই বিধান পরিবর্তনকে বলে ‘নাসখ’।কিন্তু প্রশ্ন ওঠে, এই পরিবর্তন কি আগের বিধানের ত্রুটি সংশোধন, নাকি এর পেছনে রয়েছে বান্দার কল্যাণ ও আনুগত্যের পরীক্ষা?রহিতকরণ কীরহিতকরণ শব্দের আরবি শব্দ ‘নাসখ’।

এর আভিধানিক অর্থ অপসারণ, পরিবর্তন বা এক বস্তুর স্থলে অন্য কিছু প্রতিস্থাপন করা।পরিভাষায় নাসখ হলো পূর্ববর্তী কোনো বিধানের কার্যকারিতা পরবর্তী দলিলের মাধ্যমে সমাপ্ত হওয়া।কোরআনেই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ-তাআলা বলেন, ‘আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার অনুরূপ কিছু নিয়ে আসি।’ (সুরা বাকারা, আয়াত: ১০৬)আয়াতটি প্রমাণ করে, বিধান রহিত করা আল্লাহর ক্ষমতা ও ইচ্ছার অধীন।

তাঁর কোনো সিদ্ধান্তই অজ্ঞতা, ভুল, অপারগতা কিংবা অসহায়ত্বের ফল নয়।রহিত বিধানের পরিবর্তে আগত বিধান মানুষের জন্য অধিক উপকারী বা সহজতর হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লিভারপুলের দুঃস্বপ্নের রাত, দুইবার এগিয়েও তুরস্কের ক্লাবের কাছে হার

লিভারপুলের দুঃস্বপ্নের রাত, দুইবার এগিয়েও তুরস্কের ক্লাবের কাছে হার

কোটি পাউন্ডের বেঞ্চও ইস্তাম্বুলে লিভারপুলের বিপর্যয় ঠেকাতে পারেনি। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফেনেরবাচের কাছে ৩-২ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ডও হারালো লিভারপু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন