সাউথ বাংলা ২৪
advertisement

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ৪ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন।

সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ দ্রব্যমূল্য-ব্যয় সবকিছু মাথায় রেখেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: নুর দ্রব্যমূল্য-ব্যয় সবকিছু মাথায় রেখেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: নুর গুলশানে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা, রিমান্ডে যুব মহিলা লীগ নেত্রী গুলশানে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা, রিমান্ডে যুব মহিলা লীগ নেত্রী দায়িত্ব শেষ, দপ্তর ছাড়লেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার দায়িত্ব শেষ, দপ্তর ছাড়লেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
advertisement

শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

বিগত কয়েকদিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজন ইভটিজারকে কারাদণ্ড দেওয়ার কথা জানিয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট নওশাদ খান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ
বিবৃতি

ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। রাজীব ঘোষের অবস্থান তাঁর পরিবার ও সহকর্মীদের কাছে স্পষ্ট করার পাশাপাশি আইনগত ভিত্তি না থাকলে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের সংগঠন দুটি।

বুধবার রাতে পৃথক বিবৃতিতে এ উদ্বেগ ও দাবি জানায় ডিআরইউ ও ক্র্যাব।ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।

বিবৃতিতে ডিআরইউ নেতারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় এ ধরনের ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ৪ নভেম্বর ২০২৬

সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সড়ক অবরোধ করা হয়। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় আধা ঘণ্টা পর পৌনে একটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে সেখান থেকে সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে কিছু সময় অবস্থান নেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলার সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখান।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন