উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলো সদ্যই। এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে এবার। পরীক্ষার ফলের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়বে উচ্চশিক্ষায় ভর্তিতেও।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাথমিক তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষায় মোট আসন এবং এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিলে ৮ লাখের বেশি আসন খালি থাকতে পারে।২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এখন উত্তীর্ণ শিক্ষার্থীরা অপেক্ষায় উচ্চশিক্ষার জন্য।
কেউ দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে পড়তে চান, আবার কেউ হয়তো বৃত্তি নিয়ে বা বিদেশে পড়ার স্বপ্ন দেখেন।
সূত্র: প্রথম আলো