আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ৩৮ বছর এই বয়সী ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট ‘এ’ ম্যাচ থেকেও বিদায় নিচ্ছেন। তবে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করায় মেলবোর্ন স্টার্সের হয়ে তাঁকে বিগ ব্যাশে (বিবিএল) খেলতে দেখা যাবে।ম্যাক্সওয়েল গত বছর জুনে ওয়ানডে ক্রিকেট ছাড়লেও খেলেন এ বছর টি–টুয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে পারেনি।
পাল্লেকেল্লেতে টি–টুয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর শেষ ম্যাচ।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ‘ফাইনাল ওয়ার্ড' পডকাস্টকে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এবং পরে আমাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। আর বিষয়টি বেশ খোলামেলা ছিল। ওই দিক থেকে (অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট) কোনো চাপ ছিল না।
সামনে কয়েকটি সিরিজ ছিল, যেখানে তারা ভবিষ্যতের কথা ভেবে দল সাজাতে চেয়েছে।
সূত্র: প্রথম আলো