একজন ব্যাটসম্যান বারবার একই ভুল করছেন। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে বারবার ব্যাটের কানায় লাগিয়ে ধরা পড়ছেন। প্রতিপক্ষের বোলাররা সেটা বুঝে ফেলেছেন। এমন পরিস্থিতিতে কোচের কাজ কী? ভুলটা ধরিয়ে দেওয়া? নাকি তারকা ব্যাটসম্যানের মেজাজ বুঝে চুপ করে থাকা?বিরাট কোহলির ক্ষেত্রে প্রশ্নটা ছিল আরও কঠিন। কারণ, তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন।
তাঁকে ভুল ধরিয়ে দিতে গেলেও প্রয়োজন যথেষ্ট সাহস, সঠিক সময় এবং কথাটা বলার উপযুক্ত ভাষা।অস্ট্রেলিয়া সফরে কোহলির ব্যাটিংয়ের দুরবস্থার সময় এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।
তাঁর কথায়, কোহলির সঙ্গে সেই আলোচনা শুরু করার আগে তাঁকে বেশ কিছুটা সাহস সঞ্চয় করতে হয়েছিল।সম্প্রতি টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে টেন ডেসকাট বলেছেন, আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের ক্ষমতা বেড়ে যাওয়ায় অনেক কোচই এখন তারকা ক্রিকেটারদের ভুল ধরিয়ে দিতে দ্বিধা করেন।
সূত্র: প্রথম আলো