প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের পাশাপাশি পাখিদেরও প্রয়োজন নিরাপদ আবাস। নগরায়ণ, গাছপালা কমে যাওয়া এবং প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার ফলে পাখিদের নিরাপদ আশ্রয়ের সংকট ক্রমেই বাড়ছে।
এমন বাস্তবতায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির উদ্যোগ নিয়েছে রাজশাহী বন্ধুসভা।এ উদ্যোগের মাধ্যমে পাখিদের জন্য নিরাপদ বসবাসের পরিবেশ তৈরির পাশাপাশি মানুষের মধ্যে প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন বন্ধুরা। তাঁদের বিশ্বাস, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তাই মানুষের পাশাপাশি পাখিদের বেঁচে থাকা ও নিরাপদে বিচরণের পরিবেশ নিশ্চিত করাও আমাদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব।পাখিদের নিরাপদ আবাসের জন্য বাসা তৈরি করছেন বন্ধুরা।বন্ধুসভার এই উদ্যোগ কেবল পাখিদের আশ্রয় তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রকৃতির প্রতি ভালোবাসা, জীবের প্রতি সহমর্মিতা এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার একটি সচেতনতামূলক প্রয়াস।
সূত্র: প্রথম আলো