৩ নভেম্বর অনুষ্ঠেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রত্যাশা অনেক বেশি।
ঐতিহাসিকভাবে একজন অপ্রিয় রিপাবলিকান প্রেসিডেন্ট, খাদ্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ এবং বিগত কয়েক মাসের অনুকূল জনমত জরিপ আগামীকাল মঙ্গলবার তাদের জন্য ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে।জরিপের তথ্য অনুযায়ী, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের চেয়ে অনেক বেশি আসনে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
সিনেটের মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোয় তাঁরা সমানে-সমানে অথবা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।দ্য নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সাউথ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে লড়াই সমানে-সমানে হচ্ছে।
সূত্র: প্রথম আলো