ব্ল্যাক কার্বন এবং অন্যান্য পরিবেশদূষণকারী উপাদান নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞান-নীতিবিষয়ক সেমিনারে বক্তারা। ঢাকা, ১ নভেম্বর ২০২৬বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বায়ুদূষণের শিকার। বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত শহরের ১৭টিই দক্ষিণ এশিয়ায়। কার্বনের পাশাপাশি ব্ল্যাক কার্বন দূষণের বড় নিয়ামক হয়ে উঠছে। এতে লাখো মানুষের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে।
পরিবেশদূষণ রোধ করা গেলে শুধু পরিবেশই বাঁচবে না, এতে স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে। ব্ল্যাক কার্বন এবং অন্যান্য পরিবেশদূষণকারী উপাদান নিয়ে এক আন্তর্জাতিক বিজ্ঞান-নীতিবিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন। আজ রোববার রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম ইউনিভার্সিটি।
ক্লিন এয়ার ফান্ডের সহযোগিতায় ছিল এ আয়োজন।সেমিনারে প্রধান অতিথি পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশের বিপর্যয় রাতারাতি মোকাবিলা করা সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো