গতকাল অপেক্ষায় থাকা সেঞ্চুরিটা আজ পেয়েছেন রাজশাহীর এস এম মেহরব। ৫ উইকেট পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। মাঠের পারফরম্যান্সের জাতীয় ক্রিকেট লিগে আজকের ঘটনা বলতে এই দুটিই। দুই দিন পেরিয়ে গেলেও রাজশাহীতে রংপুর ও বরিশালের ম্যাচটা শুরু করা যায়নি।রাজশাহীতে বৃষ্টি নেই, তবু খেলা হচ্ছে নাগত দুই দিন কোনো বৃষ্টি নেই রাজশাহীতে। তবু রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল–ঢাকা ম্যাচের এখনো টসও হয়নি।
আগামীকাল কখন খেলা শুরু হবে সেটিও এখনো নিশ্চিত নয়।কেন বল মাঠে গড়ানো যাচ্ছে না জানতে চাইলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের কিউরেটর গোলম রসুল প্রথম আলোকে জানিয়েছেন, মাটির কারণে বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। দুই দিন বৃষ্টির পর যে কাদা হয়েছে, তা এখনো শুকানো যাচ্ছে না।ক্রিকেটারদের চোটের কথা বিবেচনায় নিয়ে আম্পায়াররা ম্যাচ শুরু করছেন না।
আগামীকাল দুপুরের দিকে খেলা শুরু হতে পারে।ফলোঅনে পড়েছে ময়মনসিংহখুলনার বিপক্ষে ফলোঅনে পড়েছে ময়মনিসংহ।
সূত্র: প্রথম আলো