শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন। আজ রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা জানান।নতুন বেতনকাঠামো অনুযায়ী সকালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা বেতন পেয়েছেন। তাঁদের অনেকেই মুঠোফোনে সেই বার্তা পেয়েছেন।
তাঁরা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বাড়তি বেতনের বকেয়া টাকাও পেয়েছেন।এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে১৪ লাখ সরকারি কর্মচারী ও ৮ লাখ পেনশনভোগীর প্রায় সবাই বাড়তি বেতন পেলেও বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) করতে না পারায় কেউ কেউ বেতন পাননি। ২৫ অক্টোবর পর্যন্ত যাঁরা বেতন নির্ধারণ করতে পেরেছেন, তাঁরাই আজ বেতন পেয়েছেন।
অন্যরা যথাসময়ে বেতন নির্ধারণ করতে না পারায় আজ বেতন পাননি।
সূত্র: প্রথম আলো