কমিউনিটি সেন্টারের বড় পর্দায় গতকাল তোলা হলুদের ছবি দেখছে সবাই। বর-কনে পাশাপাশি বসে আছে। দুজনের গায়ে হলুদের ড্রেস। গলায় ফুলের মালা। বন্ধুরা সোফায় বসে ছবি দেখছে। ছবিতে দেখা যাচ্ছে কনে লজ্জায় মুখ ঢেকেছে।রাফি বলল, ‘ক্রিঞ্জ!’নাবিলা বলল, ‘পুরাই মুভি। মাথানষ্ট।’তারপরের ছবিতে কনের দিকে তাকিয়ে বর হাসছে। কেন হাসছে, বোঝা যাচ্ছে না। কনের হাসির ভেতর কিছু ঈঙ্গিত আছে মনে হচ্ছে।
বরকে গাধা টাইপ লাগছে।সাফওয়ান বলল, ‘ভাই তো ডাউন ব্যাড!’রাফি বলল, ‘দেখ, ভাইয়ের চোখে লাভ কম। ঘুম বেশি!’সবাই হাসছে। বর হাসছে না। এবার একটা ভিডিও চালানো হয়েছে। সেখানে কনের কানে কানে বর কিছু একটা বলছে। কনে হাসতে হাসতে দুই হাত দিয়ে মুখ ঢেকে সামনে ঝুঁকে এসেছে।নাবিলা বলল, ‘কী বলছে?’আনজান বলল, ‘বলছে, তুমি আমার জীবনের সবচেয়ে পিকিউলিয়ার ঘটনা।’নাবিলা বলল, ‘আরে নাহ। বলছে, ক্যামেরার দিকে তাকিয়ো না।
ডাবল চিন দেখা যাবে।’রাফি হাসতে হাসতে বলল, ‘বলছে, হাসতে থাকো।
সূত্র: প্রথম আলো