ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় আয়োজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে দাপট দেখিয়েছে ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি। ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আনীত পাড্ডা।
গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। ‘ধুরন্ধর’-এর ১২ পুরস্কার এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ধুরন্ধর’। সেরা পরিচালক হয়েছেন ছবিটির নির্মাতা আদিত্য ধর। সেরা অভিনেতার পুরস্কার উঠেছে রণবীর সিংয়ের হাতে। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় খান্না।‘ধুরন্ধর ২’ সিনেমায় রণবীর।
আইএমডিবি আদিত্য ধর শুধু পরিচালনার জন্যই নন, মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখার জন্যও পুরস্কার পেয়েছেন।
সূত্র: প্রথম আলো