বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে নৌ পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ১ টার পর রাতে তাহসিফের কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন।
লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার তাঁকে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। মামলায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতেগত বৃহস্পতিবার রাতে দীপকে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পিবিআই।
দুদিনেও মামলা না হওয়ায় তাকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে শুক্রবার রাতে তাঁকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সূত্র: প্রথম আলো