ইতালিতে শ্রমিকের মজুরি বাড়ানো, সরকারি সেবা জোরদার করা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। সামরিক খাতে ব্যয় বাড়ানোর প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। গতকাল শুক্রবার এ বিক্ষোভের বড় একটি অংশজুড়ে ছিলেন শিক্ষার্থী ও শ্রমিকেরা।শ্রমিক সংগঠন ইউনিয়নে সিনদাকালে দি বাসে (ইউনিয়ন অব বেসিক ট্রেড ইউনিয়নস) ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয়।
৪০টির বেশি শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।চলতি মাসের শুরুতে ইতালিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। সে সময় বিক্ষোভকারীদের কেউ কেউ দোকানপাটে লুটপাট ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। তবে গতকালের বিক্ষোভ বেশির ভাগ জায়গায় শান্তিপূর্ণ ছিল।
যদিও কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেছে।ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলোইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রশাসনিক দপ্তরের সামনে পুলিশের তৈরি নিরাপত্তাবেষ্টনীর দিকে এগিয়ে যান বিক্ষোভকারী শিক্ষার্থী ও বামপন্থী কর্মীরা।
সূত্র: প্রথম আলো