ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। গতকাল শুক্রবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়।
এ ঘটনায় জাহাজে আগুন ধরে যায়।মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ওমানের নৌবাহিনী নাবিকদের উদ্ধার করে। পরে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুনএদিকে একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
জাহাজগুলো অনুমোদনহীন পথে চলছিল বলে দাবি তেহরানের।ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।
সূত্র: প্রথম আলো