এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬–এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।
এর আগে ফলাফল প্রকাশের অনুষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরাআজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।এদিকে এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো