ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার (৪ নভেম্বর) তাঁকে হাজির হওয়ার আদেশ দেন।
তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি হাজির হতে পারেননি।ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী আজ প্রথম আলোকে বলেন, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত। তাই তাঁর আইনজীবী এসে আজ সময় চেয়েছেন। ট্রাইব্যুনাল তাঁর সময় আবেদন মঞ্জুর করেছেন।১ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেছিলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন।
তার মধ্যে একটি লাইন তিনি বলেছেন যে এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন’ হচ্ছে।
সূত্র: প্রথম আলো

রাষ্ট্র কি গোস্সা করে চলবে, বিরোধী দলকে প্রশ্ন মন্ত্রী জাহিদ হোসেনের
পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার সেই শিক্ষককে বরখাস্ত
ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির সমঝোতা স্মারক সই বৃহস্পতিবার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন