টাঙ্গাইলে তিন বছরের এক শিশুকে হত্যার দায়ে তার সৎমাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।আজ বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম সাবরিন নাহার (সিনথি)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে।
তিনি নিহত শিশুর বাবা সালাউদ্দিন ইমনের দ্বিতীয় স্ত্রী।টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় শহরের বিশ্বাস বেতকা এলাকার বাসায় সালাউদ্দিন ইমনের শিশুসন্তান সাইফ টেলিভিশন দেখছিল। উচ্চ আওয়াজে টেলিভিশন দেখার কারণে সৎমা সাবরিন নাহার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তিন বছরের শিশু সাইফকে পাশের রুমে ডেকে নিয়ে ওড়না দিয়ে হাত ও নাক-মুখ বেঁধে ফেলেন। এতে সাইফ নিস্তেজ হয়ে পড়ে।
পরে সাবরিন শিশুটির হাত-পা বেঁধে বাথরুমে নিয়ে পানিভর্তি বালতিতে মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন।পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাকাতির নাটক সাজান সাবরিন।
সূত্র: প্রথম আলো

সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্র...
মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস
নাগরিক সচেতনতায় মশার প্রজননস্থলের বড় অংশ নিয়ন্ত্রণ সম্ভব: ডিএসসিসি
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা
গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে ছদ্মবেশ ধরেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অবশেষে...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন