সাউথ বাংলা ২৪
advertisement

মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ

মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ
আবদুল আল-সাইদ
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী আবদুল আল–সাইদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে যাচ্ছেন তিনি। আল–সাইদ তাঁর প্রতিদ্বন্দ্বী রজার্সকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত নভেম্বরে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান সহযোগীরা জোর দিয়ে প্রচার চালিয়েছিলন, আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়গুলোকে ঝুঁকিতে ফেলবে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে।তবে এ প্রচারণায় কান দেননি মিশিগানের ভোটারেরা। মিশিগানে রিপাবলিকান প্রার্থীর চেয়ে প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আল–সাইদ

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন কতটা যৌক্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন কতটা যৌক্তিক বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা... প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্ প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্ নদীভাঙন এলাকার শিশুদের মধ্যে গাছ বিতরণ নদীভাঙন এলাকার শিশুদের মধ্যে গাছ বিতরণ গাজীপুরে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে গেলেন শ্রমিকেরা গাজীপুরে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে গেলেন শ্রমিকেরা
advertisement

সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন কতটা যৌক্তিক

সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন কতটা যৌক্তিক

সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন কতটা যৌক্তিক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে

বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে
রূপালি চেইনের স্ট্র্যাপ দেওয়া কাউল নেকের কালো ভেলভেটের ড্রেসের সঙ্গে কালো বনেত হ্যাট আর নেটের গ্লাভস দেখা যাচ্ছে । সেই সঙ্গে আছে গলায় পান্না ও সাদা পাথরের কয়েক লেয়ারের নেকপিস

বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরীকে বহুদিন দেখা যায়নি পর্দায়। বিটাউনে পা রাখার আগে নিজের দেশে মডেলিং করেছেন নার্গিস ফাখরি। তাঁর বিগ ব্রেক হয় ২০২২ সালে রণবীর কাপুরের বিপরীতে রকস্টার সিনেমায়। এরপর কিছুদিন অল্প কিছু ঝলক দেখিয়ে বিশাল ব্রেক নিয়ে আবার ফিরেছেন তিনি। নানা লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে।রূপালি চেইনের স্ট্র্যাপ দেওয়া কাউল নেকের কালো ভেলভেটের ড্রেসের সঙ্গে কালো বনেত হ্যাট আর নেটের গ্লাভস দেখা যাচ্ছে ।

সেই সঙ্গে আছে গলায় পান্না ও সাদা পাথরের কয়েক লেয়ারের নেকপিস দেশি লুকে প্যাস্টেল মভ শাড়িতে নার্গিস। চুলের লম্বা গাজরা আর স্ট্র্যাপলেস ব্লাউজের সঙ্গে দেখা যাচ্ছে অ্যান্টিক জুয়েলারি। ড্রেপ ডিজাইনের ওয়ান শোল্ডার প্যাস্টেল মিন্ট-অলিভ গাউনে নার্গিস। পায়ে গোল্ডেন মল। বব কাট চুলে পরিপাটি লুকে নার্গিস পরেছেন স্ট্র্যাপলেস ডিপনেক সাদা গাউন আর হীরার এক লহরের নেকপিস ও ব্রেসলেট।

ওয়েট হেয়ার, ওভারসাইজড কোট আর কালো নেটের টাইটসে নার্গিস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্

প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্
আরশ ও সুনেরাহ। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

আরশ ও সুনেরাহ। ছবি: অভিনেত্রীর সৌজন্যে আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামাল। গত দুই বছরে এই জুটিকে একসঙ্গে প্রায় অর্ধশতাধিক নাটকে দেখা গেছে। এবার পারিবারিক গল্পের নাটক দুটি মন-এ অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তাঁরা। গত ২৯ অক্টোবর ক্যাপিটাল নাটক ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। নাটকের গল্পে দেখা যায়, একক পরিবারে বড় হওয়া এক ছেলে বাবার জীবনে নতুন সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করে। সেই চেষ্টাকে ঘিরে এগিয়ে চলে কাহিনি।

দীর্ঘদিন ধরে পরিবারের ভেতরে জমে থাকা অভিমান একসময় দূরত্ব তৈরি করে। বিচ্ছেদ ও একাকিত্বের পাশাপাশি গল্পে রয়েছে ভালোবাসা ও মানসিক টানাপোড়েন।নাটকের একটি দৃশ্যে আরশ ও সুনেরাহ্দুটি মন পরিচালনা করেছেন রাসেল আজম। তিনি জানান, খুব কাছ থেকে দেখা গল্পটি তিনি তুলে ধরেছেন। বাপ-ছেলের এই সম্পর্কের গল্পে তাঁর নিজেরও ইমোশন জড়িয়ে রয়েছে। নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ছেলে আরশ খান।

তার চাচাতো বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন