সাউথ বাংলা ২৪
advertisement

আবারও কি সর্বাত্মক যুদ্ধ, এবার কতটা ভয়াবহ হবে ইরানের জবাব

আবারও কি সর্বাত্মক যুদ্ধ, এবার কতটা ভয়াবহ হবে ইরানের জবাব
ইরানের রাজধানী তেহরানে জাতীয় সেনা দিবসের মহড়ায় নারীরা। ১৭ এপ্রিল, ২০২৬  
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবিলায় নতুন অস্ত্র ও যুদ্ধকৌশল নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, এবার যুদ্ধ হলে প্রতিপক্ষকে চড়া মূল্য দিতে হবে। সংঘাত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বাইরেও।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা প্রতিপক্ষের ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী ও বেশি ব্যয়বহুল হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।

এবার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে নতুন অস্ত্র ও যুদ্ধকৌশল প্রয়োগ করতে পারে তেহরান। এ যুদ্ধ হবে গত বছরের জুনের পর দেশগুলোর মধ্যে তৃতীয় বড় সংঘাত। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ আবারও শুরু হতে পারে—এমন ইঙ্গিত ক্রমে জোরালো হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর আবার সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগির, যেকোনোভাবে’ শেষ হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সখী, ভালোবাসা কারে কয়!’ ‘সখী, ভালোবাসা কারে কয়!’ দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
advertisement

সে ফিরে আসেনি

সে ফিরে আসেনি
অলংকরণ: তুলি

একদিন তুমি বলেছিলে—মানুষ হারিয়ে যায় না,শুধু তার ঠিকানাটা বদলে যায়।তারপর কত বছর কেটে গেল—শহর বদলেছে,রাস্তার নাম বদলেছে,পুরোনো বাড়ির দেয়ালেনতুন রঙের প্রলেপ পড়েছে;শুধু বদলায়নিতোমাকে মনে রাখার এই অভ্যাস।আজও সন্ধ্যা নামলেজানালার পাশে দাঁড়াই—দূরের রাস্তায় কোনো মানুষ হাঁটলেঅকারণে মনে হয়,এই বুঝি তুমি!কত অদ্ভুত, তাই না?যে মানুষটিকেচোখের সামনে আর কোনো দিন পাব না,তাকেই চোখের ভুলেপ্রতিদিন খুঁজে ফিরি।তোমার জন্য রাখা চিঠিগুলোএখন আর চিঠি নয়—তারা হয়ে গেছেপুরোনো সময়ের শুকনা পাতা।একটি একটি করে খুললেভেতর থেকে বেরিয়ে আসেআমাদের না-বলা কথারা,অসমাপ্ত বিকেল,বৃষ্টিতে ভেজা একটি ছাতা,আর পাশাপাশি হাঁটারএকটি ছোট্ট স্মৃতি।তুমি জানো,সব বিচ্ছেদের শব্দ হয় না।কিছু বিচ্ছেদখুব নিঃশব্দে ঘটে—একদিন কথা কমে যায়,তারপর দেখা কমে যায়,তারপর মানুষটিঅপরিচিত হয়ে যায়নিজেরই স্মৃতির কাছে।তবু আমি তোমাকে দোষ দিই না।কারণ, নদীকে কি কখনো বলা যায়—কেন সে তীর ছেড়েসমুদ্রের দিকে চলে গেল?পাখিকে কি জিজ্ঞাসা করা যায়—কেন সে পরিচিত ডাল ছেড়েঅচেনা আকাশ বেছে নিল?মানুষও বোধহয় তেমনই—কখনো ভালোবেসেওদূরে চলে যেতে হয়।শুধু যাওয়ার আগেএকবার ফিরে তাকালেহয়তো এতটা কষ্ট হতো না।তুমি ফিরে তাকাওনি।তাই আজওআমার সন্ধ্যাগুলোএকটি না-ফেরা মানুষের অপেক্ষায় থাকে।তবে আর অপেক্ষা নয়।আজ তোমার স্মৃতির দরজায়শেষবারের মতো কড়া নেড়েআমি ফিরে আসছি নিজের...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল

জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/jeebnannd-daser-sngoe-basarer-mil-omil

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।শ্রমিকেরা হাজীগঞ্জ- পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে তারা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকায় বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন