সাউথ বাংলা ২৪
advertisement

১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া

১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া
রক্তের ক্যানসারে আক্রান্ত শিশু মিনহা রহমান রিদা
ফটো কার্ড প্রিন্ট

‘প্রথমেই মনে হয়েছে, আমার ছোট বাচ্চাটার কেন এমন হলো? এত দিন পর বাচ্চাটা হলো...এসব কথা বলতে গেলে বুক ফেটে যায়। সারাক্ষণ মেয়েকে নিয়ে চিন্তায় থাকি, কখন কী হয়ে যায়। হাসপাতালে গেলে মেয়ের ভেইন পাওয়া যায় না, ক্যানুলা নষ্ট হয়ে যায়, মেয়ে চিৎকার করে কাঁদে। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করি। এটা তো এখন আমাদের জীবনের অংশ, তাই সব মেনে নিয়েছি।’কথাগুলো যখন বলছিলেন, তখন মালিহা মোবাকশ্বেরার দুই চোখ থেকে অঝোরে পানি ঝরছিল।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচিত শিশু মিনহা রহমান রিদার মা। ১৪ মাস বয়সী মিনহা রক্তের ক্যানসারে ভুগছে ১১ মাস বয়স থেকে। এই মিনহার চিকিৎসা সহায়তায় দেশ–বিদেশ থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। মিনহার মামা শাহাদাত জামান সৈকত মিনহার চিকিৎসায় সহায়তার জন্য একটি ওয়েবসাইট (https://saveminha.xyz/) তৈরি করেন। তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার পর মাত্র ১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকার বেশি সহায়তা পাওয়া যায়।

সহায়তার পরিমাণ দ্রুত বাড়তে থাকলে আরেক পোস্টে শাহাদাত বলেন, আর টাকা লাগবে না।সহায়তা হিসেবে পাওয়া টাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মিনহার চিকিৎসা চলছে।কথা বলার এক পর্যায়ে মিনহার মা মালিহা মোবাকশ্বেরার মুখে একটু হাসি দেখা গেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাহাড়ের কোলে নবান্নের আমেজ পাহাড়ের কোলে নবান্নের আমেজ মহাকাশ গবেষণার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন বাংলাদেশের মাহমুদা সুলতানা মহাকাশ গবেষণার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন বাংলাদেশের মাহমুদা সুলতানা কিছু গল্প খবরের পাতায় শেষ হয় না কিছু গল্প খবরের পাতায় শেষ হয় না চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প
advertisement

ট্রাম্পকে ‘কাগুজে বাঘ’ বানিয়ে দেবে মধ্যবর্তী নির্বাচনের পরাজয়?

ট্রাম্পকে ‘কাগুজে বাঘ’ বানিয়ে দেবে মধ্যবর্তী নির্বাচনের পরাজয়?

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের শেষ দুই বছর রাজনৈতিক অচলাবস্থা ও তদন্তের চাপে পড়তে পারে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড

র‌্যাংগস মটরসে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ