চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকর করতে হবে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিক শক্তির নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে, শ্রমিকেরা এটা মানছেন না। সরকারের বিভিন্ন সময়ের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে।
শিল্প রক্ষার স্বার্থেই বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে।জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, ‘আগে থেকেই আমরা মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছি।
সূত্র: প্রথম আলো

পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আটক
ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং
ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা, সার্ভেয়ার কারাগারে
ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প
সৌরবিদ্যুৎ খাতে দক্ষ কর্মীর চাহিদা, প্রশিক্ষণ নিয়েই ৮৯ শতাংশের চাকরি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন