নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদার বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম। গত ৮–৯ মাসে সংসদ সদস্য (এমপি) কোথা থেকে কত টাকা নিয়েছেন, তার হিসাব ও ব্যাংক ড্রাফট নম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন তিনি।গতকাল সোমবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভায় রবিউল আলম এ ঘোষণা দেন।
তাঁর বক্তব্যের ৫ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংসদ সদস্য ফজলে হুদা বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপিকে নিয়ে রবিউল আলম বলছেন, ‘আমি শুনেছি, একটি প্রোগ্রামে উনি (এমপি) নাকি বক্তব্য দিয়েছেন, আমরা নাকি প্রত্যেকটি ইউনিয়নে চিঠি দিয়ে টাকা চেয়েছি।
আমাদের চিঠির বিনিময়ে জবাব দিক—কোন ইউনিয়নের কাছে আমরা টাকা চেয়েছি?
সূত্র: প্রথম আলো

ফ্ল্যাটে বিনিয়োগ করবেন, না কি অন্য কোথাও
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
রাস্তার পাশের খাবারের দোকান, সরকার কেন নিবন্ধনের আওতায় আনতে চাচ্ছে
সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে
বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন