প্রেমের গল্পে দর্শকের আগ্রহ নতুন কিছু নয়। কিন্তু সেই প্রেমের গল্পে যদি থাকে ধর্মীয় বিশ্বাসের পার্থক্য, পরিবারের আপত্তি, ব্যক্তিগত স্বাধীনতা, সম্পর্কের টানাপোড়েন আর দুজন মানুষের একে অপরকে বুঝে নেওয়ার চেষ্টা, তাহলে সেটি হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়। নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিরিজ ‘নোবডি ওয়ান্টস দিস’ ঠিক এই জায়গাতেই দর্শকের মন জয় করেছে।
ক্রিস্টেন বেল ও অ্যাডাম ব্রডি অভিনীত সিরিজটির তৃতীয় মৌসুম মুক্তির পর আবারও আলোচনায় এসেছে। ২০২৪ সালে প্রথম মৌসুম দিয়ে যাত্রা শুরু করা সিরিজটি শুরু থেকেই গতানুগতিক প্রেমের গল্পের বাইরে যাওয়ার চেষ্টা করেছে। এর কেন্দ্রে রয়েছে দুই ভিন্ন জগতের মানুষ—একজন ধর্মবিশ্বাসে অনাগ্রহী যৌনতাবিষয়ক পডকাস্টার জোয়ান, অন্যজন ইহুদি ধর্মযাজক নোয়াহ।
তাঁদের প্রেমের গল্পে যেমন হাস্যরস আছে, তেমনি আছে বিশ্বাস, পরিচয় ও জীবনযাপনের মৌলিক পার্থক্য নিয়ে নানা প্রশ্ন।
সূত্র: প্রথম আলো

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে...
প্রথম আলোয় হামলা: সাড়ে ১০ মাসে তদন্ত কোথায় গিয়ে থামল
মবের চাপে পদত্যাগ, ২৭ মাস পর অধ্যক্ষের চেয়ারে ফিরলেন হাতেম আলী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন