সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি গ্রামে আগুনে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা দরিদ্র জেলে ও কৃষক। এক রাতের আগুনে সবকিছু হারিয়ে তাঁরা এখন নিঃস্ব। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।গতকাল সোমবার রাতে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে ঘরগুলো পুড়ে যায়।গ্রামের বাসিন্দা রমা কান্ত দাস বলেন, গ্রামের ঘরগুলো একটির সঙ্গে আরেকটি লাগানো। রাত আটটার দিকে একটি ঘরে আগুন লাগে। পরে তা অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মানুষ চেষ্টা করেও রক্ষা করতে পারেননি। আসবাব ও কাপড়চোপড়ের সঙ্গে অনেকের ধানও পুড়ে গেছে। ঘরগুলোর ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন।
গতকাল সোমবার রাতে দিরাইয়ের জারলিয়া গ্রামেগ্রামের আরেক বাসিন্দা ও জেলে ধীরেন্দ্র দাস বলেন, ‘আমরা দরিদ্র মানুষ।
সূত্র: প্রথম আলো

টানা চার দিন গ্যাস না থাকার গুজব, সূত্রপাত যেভাবে
সাত কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন, রেজিয়া এখন দুর্গম উপকূলের শিশুদের ‘প্রিয় ম্যাডাম’
বাংলাদেশ হাইটেক পার্কে নিয়োগ, চাকরি পাবেন ৩৩ জন
বাংলাদেশের সংবাদপত্র, বিশ্বজুড়ে যার প্রতিধ্বনি
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন