বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। এতে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে গেছে। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামছে না।তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে।
অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক আছে।মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর–১০ এবং মিরপুর–১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সবগুলো গেট বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ওই স্টেশন দুটিতে কোনো যাত্রী ঢুকতে পারছে না।
আবার ট্রেন না থামার কারণে যাত্রীও নামছে না।মিরপুর ১০ নম্বরে পোশাকশ্রমিক ও পুলিশের মুখোমুখি অবস্থান।
সূত্র: প্রথম আলো

গার্মেন্টস শ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিৎ
প্রতিদিন লাখ লাখ ভিউ! বিশ্বজুড়ে ঝড় তুলেছে সম্পর্কের গল্প
‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’
গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন