মৃত স্বজনদের স্মরণে প্রতিবছর ২ নভেম্বর অল সোলস ডে বা বিশ্ব আত্মা দিবস পালন করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এদিন সমাধিক্ষেত্রে জড়ো হন নানা বয়সী মানুষ। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালান, ফুল দিয়ে সাজান। তাঁদের আত্মার শান্তি কামনায় করেন বিশেষ প্রার্থনা। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনা করেন তাঁরা।
গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা ও স্মরণের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।অল সোলস ডে উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় পবিত্র জপমালা রানী ক্যাথেড্রালের সমাধিক্ষেত্রে মোমবাতি জ্বালানো হয়েছেপ্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন খ্রিষ্টধর্মাবলম্বীরাপ্রিয়জনদের স্মরণে প্রার্থনায় অংশ নিতে সমাধিক্ষেত্রে এসেছেন নানা বয়সী মানুষমৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন তিনিঅল সোলস ডে উপলক্ষে চট্টগ্রামের পবিত্র জপমালা রানী ক্যাথেড্রালের সমাধিক্ষেত্রে প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টধর্মাবলম্বীরাপ্রয়াত স্বজনদের স্মরণে সমাধিতে মোমবাতি জ্বালানো হয়েছেদিবসটি উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানীর গির্জার সমাধিক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন খ্রিষ্টধর্মাবলম্বীরাসমাধিতে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা চলছে।
তেজগাঁও, ঢাকাপ্রয়াত স্বজনদের সমাধিতে মোমবাতি জ্বালাতে সমবেত হয়েছেন বিভিন্ন বয়সী মানুষ।
সূত্র: প্রথম আলো

গার্মেন্টস শ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিৎ
প্রতিদিন লাখ লাখ ভিউ! বিশ্বজুড়ে ঝড় তুলেছে সম্পর্কের গল্প
‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’
গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন